Friday, June 26, 2026

মার্চেই উদ্বোধন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের

Date:

Share post:

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। নতুন বছরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের।  মোতেরা স্টেডিয়াম সংস্করণের কাজ প্রায় শেষ। যেটুকু কাজ বাকি, তা সঠিক সময় শেষ হয়ে গেলে আগামী বছরের মার্চ মাসেই খুলে যেতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

এই স্টেডিয়াম দর্শকদের জন্য উন্মুক্ত হলে একসঙ্গে প্রায় এক লক্ষ দশ হাজার দর্শক বসে ক্রিকেট উপভোগ করতে পারবেন। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দর্শক আসনের থেকেও মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে দর্শক সংখ্যা অনেক বেশি।

জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ দিয়ে শুভ সূচনা হতে পারে এই স্টেডিয়ামের। আইসিসি থেকে এই প্রসঙ্গে ইতিমধ্যেই অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত, প্রধানমন্ত্রীর ভাবনাকে সামনে রেখেই বর্তমান বিসিসিআই সচিব জয় শাহের উদ্যোগে ২০১৭ সালে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়। যাতে খরচ হয়েছে প্রায় ৭০০  কোটি টাকা। বিশ্বের এই সবচেয়ে বড় স্টেডিয়াম দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...