Saturday, April 4, 2026

নৌসেনায় প্রথম মহিলা পাইলট হিসাবে যোগ দিলেন মুজফফরপুরের শিবাঙ্গি

Date:

Share post:

ভারতীয় নৌসেনায় প্রথম মহিলা পাইলট হিসাবে যোগ দিলেন সাব লেফটেন্যান্ট শিবাঙ্গি। পাইলট হিসাবে সোমবার কাজে যোগ দিয়ে সংবাদমাধ্যকে শিবাঙ্গি জানিয়েছেন, “আমি সারা জীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। শেষ পর্যন্ত আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার খুব ভালো লাগছে। আমি শীঘ্রই আমার তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণও শেষ করব।”সোমবার কোচিতে নৌসেনার অপারেশনাল ট্রেনিংয়ে তিনি যোগ দেন। শিবাঙ্গির বাড়ি বিহারের মুজফফরপুরে। মুজফফরপুরের ডিএভি পাবলিক স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন। ইঝিমালায় ইন্ডিয়ান নৌসেনার অ্যাকাডেমি থেকে ২৭ এনওসি কোর্স করে ভারতীয় নৌসেনার এসএসসি (পাইলট) হিসেবে যোগ দিলেন শিবাঙ্গি। চলতি বছরেই মে মাসে ফ্লাইট লেফটেন্যান্ট ভাবানা কান্ত প্রথম মহিলা পাইলট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। আর তার কয়েক মাস মধ্যেই ভারতীয় নৌসেনাতেও এবার এক মহিলার জয়জয়কার।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...