Tuesday, June 16, 2026

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

Date:

Share post:

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল – অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI)। প্রথম ম্যাচে নাইটদের বিরুদ্ধে দুর্দান্ত সফল MI ওপেনিং ফর্ম চিন্তামুক্ত রাখছে নীতা আম্বানির দলকে। মিচেল স্যান্টনার (Mitchell Santner) দলে যোগ দেওয়ায় স্পিন বিভাগ নিয়ে স্বস্তি বাড়ল হার্দিকদের। উল্টোদিকে বুমবুম ম্যাজিক (Jashpreet Bumrah) কতটা সামলে উঠতে পারবেন কে এল রাহুলরা (KL Rahul) তা নিয়ে সেটা দেখার আগ্রহ দুই দলের ফ্যানদের।

চলতি আইপিএল (IPL-19) মরশুমের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে বোলারদের দাপট এবং মিডল অর্ডারে সমীর রিজভির ব্যাটিং স্বস্তি দিচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু ওপেনিং জুটির তরফে বড় ইনিংস না হলে সূর্যদের বিরুদ্ধে ম্যাচ জেতা যে সহজ হবে না সেটা ভালো করেই জানেন কোচ হেমাং বাদানি। জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ডিয়ার মতো বোলারদের বিরুদ্ধে বেশ হোমওয়ার্ক করেছেন অক্ষর প্যাটেলরা। এবার বাইশ গজে কারা নিজেদের সেরাটা দিতে পারেন এখন সেটাই দেখার। খেলা শুরু বিকেল ৩:৩০ মিনিটে।

Related articles

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...