Site Logo

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

EBBS Desk·
মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের করলেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বেআইনিভাবে প্রায় ৩০০ কোটি টাকার মাটি কেটে পাচারের অভিযোগে অভিষেক ও তাঁর কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

সোমবার রাতে বজবজ লাগোয়া কালীতলার আশুতি থানায় ডায়মন্ড হারবারের সাংসদ, তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের কাছে এই সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণও জমা দিয়েছেন ওই বিজেপি নেতা। আরও পড়ুন:  জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

Sponsored

Merlin In Article

বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এক চক্রকে কাজে লাগিয়ে ২০১৭ সাল থেকে এই মাফিয়ারাজ চালানো হচ্ছিল। ২০২২ ও ২০২৩ সালে এই মাটি চুরির দাপট আরও বাড়ে। পুলিশে জমা দেওয়া অভিযোগে জানানো হয়েছে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে চোরাপথে বিক্রি করে দেওয়া হয়েছে। এই বাবদ আর্থিক দুর্নীতির পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অভিযোগের সপক্ষে বেশ কিছু স্যাটেলাইটের ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন ববি। তাঁর দাবি, এই ছবিগুলি দেখলেই স্পষ্ট বোঝা যাবে ঠিক কোন কোন এলাকা থেকে কীভাবে মাটি কেটে সরানো হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

মঙ্গলবার 'ভোটের পর ডিজে বাজানো' সংক্রান্ত মামলায় সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক। ইডি-র তলবে সোমবার হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে বেরিয়েই তিনি রাজনৈতিক প্রতিহিংসায় হেনস্থার অভিযোগ তোলেন।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →