Tuesday, June 16, 2026

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

Date:

Share post:

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের আগেই স্টেডিয়ামের দেওয়াল ভেঙে মৃত্যু একজনের! গুরুতর জখম অন্তত ৪৭।বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, আলেজ়ান্দ্রো ভিল্লানুয়েভা স্টেডিয়ামের যে দিকের দেওয়াল ভেঙে পড়ার কথা বলা হচ্ছে, প্রাথমিকভাবে সেই জায়গা দিয়েই ৩৯ জনকে বার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অন্যপথে উদ্ধার করা হয়।

প্রথমে জানা গিয়েছিল, মিছিল চলাকালীন স্টেডিয়ামের একটি দেওয়াল ভেঙে পড়ে। পরে দমকলবাহিনীর প্রধান মার্কোস পাজুয়েলো জানিয়েছেন, স্টেডিয়ামের কোনও অংশ ভাঙেনি। আলিয়াঞ্জা লিমা ফুটবল দলও একই কথা বলে। তাহলে দুর্ঘটনা ঘটল কীভাবে? এখনও সদুত্তর মেলেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...