ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air Force California Crash) এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের তালিকায় রয়েছেন মার্কিন সেনা জওয়ান, ইঞ্জিনিয়র এবং টেকনিশিয়ান। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট না হলেও, বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গ্যাজেত্তির মতে, টেকঅফের পর কোনওভাবে বিমানটি উপরের দিকে উঠতে ব্যর্থ হয়। হতে পারে ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে কিছু সমস্যা ছিল। তিনি জানান, পরীক্ষামূলক এই উড়ানগুলি সাধারণ উড়ানের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত পাইলট এবং নিরাপত্তার প্রয়োজন হয়। ঘটনার পর এডওয়ার্ডস বিমানঘাঁটির কার্যক্রম আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। ভিডিও ও ছবিতে দুর্ঘটনাস্থলে বিশাল এলাকা জুড়ে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গিয়েছে। বিমানটির প্রায় কোনো অংশই আর অক্ষত অবস্থায় নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আরও পড়ুন: দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

১৯৫৫ সালে এয়ার ফোর্সে সামিল করা হয়েছিল বি-৫২ বোমারু বিমানকে। তার পরে ভিয়েতনামের যুদ্ধ থেকে শুরু করে পশ্চিম এশিয়ার একাধিক অভিযানে এই বোমারু বিমান ব্যাবহার করেছে আমেরিকা। এর আকার বিশাল। তাই জওয়ানরা একে ‘BUFF’ বা ‘Big Ugly Fat Fellow’ নামে ডাকেন। এই বিমান থেকে সাধারণ মিসাইলের পাশাপাশি পরমাণু অস্ত্রও নিক্ষেপ করা যায়।

–

–

–

–

–
–
–
