Tuesday, June 16, 2026

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

Date:

Share post:

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর রাতে চলল বুলডোজার (Bulldozer drive at night), গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক ‘অবৈধ’ দোকান। রেলের জমিতে সিপিএমের একটি পার্টি অফিস ছিল বলেও জানা গিয়েছে। বুলডোজার দিয়ে তা ভেঙ্গে ফেলা হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বামকর্মী সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও হকারদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

রেলের তরফে বলা হয়েছে, অন্যতম ব্যস্ত হাবড়া স্টেশন চত্বর খালি করার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। সময়সীমা ছিল ১৫ জুন পর্যন্ত। কিন্তু তারপরেও হকাররা নিজেদের অবস্থানে অনড় থাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। হকারদের অভিযোগ,এভাবে দোকানপাট গুঁড়িয়ে দেওয়া বেআইনি। রাজ্যে পালাবদলের পর থেকেই হাওড়া, শিয়ালদহ থেকে শুরু করে একের পর এক স্টেশন চত্ত্বর থেকে হকার উচ্ছেদ করে চলেছে রেল। পুনর্বাসন ছাড়া এভাবে দোকান ভেঙ্গে দেওয়ায় এত মানুষের জীবন জীবিকা সংকটের মুখে পড়েছে। কিন্তু তাতেও কোনও হুঁশ নেই কেন্দ্রীয় সংস্থার। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।

 

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...