Tuesday, June 16, 2026

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

Date:

Share post:

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ সরকারকে সমর্থন করবেন। এই পরিস্থিতিতে NCPI-কে গদ্দার দল বলে নিশানা করলেন রাজ্যসভার তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)

‘গদ্দার দল’ বলে কটাক্ষ করেন দুই দলের মধ্যে কী পার্থক্য তাও বিস্তারিত জানিয়েছেন লোকসভার তৃণমূল  সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁর লেখাই সোশ্যাল মিডিয়ায় পোস্চ করেন ডেরেক (Derek O’Brien)। লেখেন-
“এখানে দুটি দল রয়েছে
✅ তৃণমূল (TMC) দল
❌ গদ্দার (GADDAR) দল
মূল পার্থক্য কী?
১. তৃণমূল দলের প্রতীক হল অত্যন্ত জনপ্রিয় ‘জোড়া ফুল’
গদ্দার দলের প্রতীক (যা আমাদের খুঁজে বের করতে হয়েছিল) হল কলমের নিব
২. তৃণমূল দলের নাম হল ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’
গদ্দার দলের নাম হল ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’
৩. তৃণমূল দলের নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
গদ্দার দলের নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদি
৫. তৃণমূল দল ‘ইন্ডিয়া’ (INDIA) শিবিরের অংশ
গদ্দার দল ‘এনডিএ’ (NDA) শিবিরের অংশ
৬. সাম্প্রতিক নির্বাচনে বিজেপি কর্তৃক ভোট চুরি, লুঠতরাজ এবং সমস্ত সরকারি সংস্থাকে কব্জা করার প্রচেষ্টা সত্ত্বেও তৃণমূল বাংলায় ৪১% ভোট পেয়েছে
আর গদ্দার দল???”

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...