Saturday, April 4, 2026

বোটানিক্যাল গার্ডেনে কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে শান্তির বার্তা রাজ্যপালের

Date:

Share post:

হাওড়ার শিবপুরে এজেসি বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে হিং গাছ বসালেন সস্ত্রীক রাজ্যপাল জাগদীপ ধনকড়। আজ, মঙ্গলবার সকালে রাজ্যপাল বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনে যান রাজ্যপাল। বাগান পরিদর্শন করার সময় তিনি সোজা চলে যান বোটানিক্যাল গার্ডেনের ঐতিহ্য মহাবট পরিদর্শন করতে। মহাবট দেখে আপ্লুত রাজ্যপাল।

এরপর তিনি ডাব খেতে খেতে বাগানের প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন । বাগান কর্তৃপক্ষকে রাজ্যপাল অনুরোধ জানান, যে সমস্ত বয়স্ক মানুষ বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণে আসেন তাঁদের পক্ষে লাইনে দাঁড়িয়ে প্রাতঃভ্রমণের অনুমোদন কার্ড রিনিউ করা কঠিন হয়ে পড়ে। তাই যাতে এই কার্ড অনলাইনে রিনিউ করা যায় তার ব্যবস্থা করা প্রয়োজন।

পাশাপাশি, এদিন বোটানিক্যাল গার্ডেনে কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে রাজ্যপাল পশ্চিমবঙ্গেকে শান্তিপূর্ণ একটি রাজ্য গড়ে তোলার প্রার্থনা জানান। রাজ্যপাল বলেন , একে অপরের প্রতি হিংসা ও বিদ্বেষ দূর করে এ রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...