Monday, May 18, 2026

ব্যালন ডি’র হাফ ডজন পূর্তি মেসির, প্যারিসে এলেনই না রোনাল্ডো

Date:

Share post:

খবর ছিল। সংবাদ মাধ্যমে তা প্রচারও হয়ে যায়। বাস্তবে দেখা গেল তার বাইরে কিছু হয়নি। ফুটবলের সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’ ওরে ফের আর একবার হাতে উঠল লিওনেল মেসির। এই নিয়ে ষষ্ঠবার!

তার চেয়েও বড় কথা প্যারিসের এই জমকালো অনুষ্ঠানে এলেনই না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এলেন না কী এই কারণেই যে নিজের চোখে দেখতে পারবেন না তাঁকে টপকে যাচ্ছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী! ফিফার বর্ষসেরা হওয়ার পর এবার ব্যালন আর্জেন্টিনার মহাতারকার। তৃতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী মহাতারকা রোনাল্ডো। দু’জনের মাঝে ভার্জিল ফান ডাইক। মহিলাদের সেরার সেরা বিশ্বকাপ জয়ী মার্কিন তারকা মেগান র‍্যাপিনো। আসতে না পারলেও বার্তা পাঠিয়ে বলেছেন, ফুটবল মাঠে আমি আজ যা কিছু তার কৃতিত্ব আমার টিম, কোচ, ফেডারেশনের। সেরা গোলকিপার ব্রাজিলের অ্যালিসন বেকার।

২৪ঘন্টা আগেই মেসি তাঁর দল বার্সিলোনাকে শুধু শেষ মিনিটে গোল করে জেতান তাই নয়, লিগ টেবিলের শীর্ষে নিয়ে যান। তারপরেই এই স্বীকৃতি। বছরটা ভালই গেল ৩৫-এর মেসির।

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...