Saturday, June 20, 2026

এমনও হয় ? বিশ্বাস করছেন না মেয়র পারিষদ দেবাশিস কুমার

Date:

Share post:

এমনও হয় ?

এ কারনেই বোধহয় বলা হয়, শেষ ডাক কখন আসবে, কেউ জানেনা৷ তারই যেন এক মর্মান্তিক দৃষ্টান্ত সৃষ্টি হলো সোমবার রাতে, দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকায়৷

দিদিকে বলো’ কর্মসূচির অঙ্গ হিসাবে নিজেদের এলাকার মানুষের সমস্যার কথা শুনতে বাড়ি-বাড়ি যাচ্ছেন তৃণমূল জনপ্রতিনিধিরা৷ সোমবার রাতে সেভাবেই দেশপ্রিয় পার্ক এলাকায় সরস্বতী দাস নামে এক বৃদ্ধার বাড়ি যান স্থানীয় কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। কাউন্সিলরকে একদম সামনে পেয়ে বৃদ্ধা সরস্বতী দাস তাঁকে জানান, তাঁর তিন মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। এক মেয়ে এবং জামাই তাঁর দেখাশোনা করেন। কিন্তু অন্য দুই মেয়ে ও জামাইরা তাঁকে এই
বাড়ি থেকে তাড়াতে চাইছেন। টাকার জন্য হুমকি দিচ্ছে৷ গুরুতর এই সমস্যার কথা শুনে দেবাশিস কুমার বৃদ্ধাকে আশ্বাস দেন, তিনি বিষয়টি দেখবেন। কারো সাধ্য হবেনা সরস্বতী দেবীকে উৎখাত করার৷
দুই মেয়ের সঙ্গে তিনি নিজে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন। এমন আশ্বাসই দিলেন দেবাশিস কুমার৷

এরপরই সবার চোখের সামনে ঘটে গেল সেই ঘটনা, বুদ্ধিতে যে ঘটনার কোনও ব্যাখ্যা চলেনা৷

দেবাশিস কুমারের পাশে থাকার আন্তরিক আশ্বাস শুনেই বিছানার ওপরই হঠাৎ ঢলে পড়লেন বৃদ্ধা!
চোখের সামনে এমন ঘটনা দেখে থতমত খান কাউন্সিলর ও উপস্থিত অন্যান্যরা। হতচকিত ভাব কাটিয়ে সঙ্গে সঙ্গে দেবাশিস কুমার ওই বৃদ্ধাকে শিশুমঙ্গল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চোখের সামনে ওই বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যু এখনও বিশ্বাস করতে পারছেন না দেবাশিস কুমার।

Related articles

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...