Saturday, April 4, 2026

কাজে যোগ দিলে আলোচনার দরজা খোলা, পার্শ্বশিক্ষকদের নিয়ে কড়া মনোভাব শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

বিকাশ ভবনের সামনে পার্শ্বশিক্ষকদের লাগাতার ধর্ণা নিয়ে
এবার কড়া মনোভাব দেখালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ধর্নায় বসা সকল শিক্ষক সরকারি চাকুরি করেন। কিন্তুু তারা কাজে যোগ না দিয়ে আন্দোলন করছেন। এটা মানা যায় না। অবিলম্বে পাশ্বশিক্ষকদের কাজে যোগ দেওয়ার কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। অন্যথায়, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পাশ্বশিক্ষকদের দাবিদাবা নিয়ে আলোচনা করতে রাজি রাজ্য সরকার। আলোচনার পথ খোলা আছে। রাজ্য সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল। তাই এখনও পর্যন্ত রাজ্য সরকার কড়া ব্যবস্থা গ্রহন করেনি বলেও জানান পার্থবাবু।

তিনি আরও জানান, রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের
সঙ্গে আলোচনায় বসবে। কিন্তুু তার আগে সকলকে ধর্ণা তুলে স্কুলে গিয়ে কাজে যোগ দিতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...