Tuesday, March 17, 2026

জানেন কি মিতালি রাজ এর বায়োপিকে অভিনয় করছেন?

Date:

Share post:

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অনেক ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যেই বায়োপিক হতে দেখা গিয়েছে। কিন্তু কোনও মহিলা ক্রিকেটার নিয়ে এখনও পর্যন্ত বায়োপিক তৈরি হয়নি। তবে খুব শীঘ্রই ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিক আসতে চলেছে। বেশ কিছুদিন ধরেই তাঁর বায়োপিকে কোনও অভিনেত্রী অভিনয় করবেন, তা নিয়ে সিনেমহলে জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনার অবসান ঘটেছে। ‘পিঙ্ক’ সিনেমা খ্যাত অভিনেত্রী তাপসী পান্নুকে মিতালি রাজের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

আজ, অর্থাৎ 3 ডিসেম্বর মিতালি রাজের জন্মদিন। আর এই দিনে নিজের ইনস্টাগ্রামে মিতালির কেক কাটার ছবি পোস্ট করেছেনঃ তাপসী। এই ছবি পোষ্ট করেই তিনি তাঁর মিতালি রাজের বায়োপিকে অভিনয় করার কথা প্রকাশ্যে এনেছেন।

ছবি পোস্ট করে তাপসী ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ক্যাপ্টেন। তুমি আমাদের নানাভাবে গর্বিত করেছ। তোমার চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তুলব, এটা ভেবেই আমি সম্মানিত।  আজ তোমার জন্মদিনে আমি জানি না তোমাকে কী উপহার দেব! তবে আমি এটুকু কথা দিতে পারি যে, তোমাকে স্ক্রিনে ফুটিয়ে তোলার সবরকমের চেষ্টা করব ‘শাবাশ মিঠু’ ছবিতে। আশা করছি এই ছবি দেখে তুমিও গর্বিত হবে। তোমার থেকে কভার ড্রাইভ শেখার জন্য তৈরি।’ মুহুর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...