ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, এর মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্য সোমবারের মধ্যেই নিষ্পত্তি হয়ে যেতে পারে বলে আশা করছে নির্বাচন কমিশন। এই কাজের জন্য ৭০৫ জন বিচারপতি দায়িত্বে রয়েছেন। কমিশনের লক্ষ্য, যত দ্রুত সম্ভব বাকি ভোটারদের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা।
Sponsored

সাংবাদিক বৈঠকে সিইও জানান, বহু বছর পর এ বার রাজ্যে দু’দফায় বিধানসভা ভোট হচ্ছে। এর আগে শেষবার ১৯৯৬ সালে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। ভোটের স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নতুন ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবার ভোটার ইনফরমেশন স্লিপে কিউআর কোড থাকবে। আগে রাজনৈতিক দলগুলি এই স্লিপ বিতরণ করলেও এবার বাধ্যতামূলকভাবে বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দেবেন।
ভোটের দিন বুথের ভিতরে কোনও অনিয়ম হলে কেন্দ্রীয় বাহিনী সেক্টর অফিসে তা জানাবে বলেও জানিয়েছেন সিইও। এছাড়া প্রতিটি বুথে ৩৬০ ডিগ্রি ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হবে। তিনটি আলাদা জায়গা থেকে এই ওয়েব কাস্টিং পর্যবেক্ষণ করা হবে। কোনও বুথে দীর্ঘ সময় ধরে সমস্যা দেখা দিলে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।, এবং দায়িত্বে গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন - আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
5h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
7h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
7h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
8h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
9h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
10h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
13h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
13h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
17h ago
