Thursday, April 2, 2026

অনিয়ম রুখতে পৌষমেলায় স্টল বুকিং-এ নয়া নিয়ম

Date:

Share post:

পৌষমেলায় স্টল বুকিং নিয়ে যে কোনোরকম দুর্নীতি আটকাতে সচেষ্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই কারণে এবছর অনলাইনে স্টল বুকিং করা হবে বলে সাংবাদিক বৈঠকে জানান বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার। ৪ ডিসেম্বর সকাল দশটায় poushmela.in সাইটে বুকিং শুরু হয়েছে।

বহুদিন ধরে পৌষ মেলার প্লট বুকিং নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে। সেটা রুখতে অনলাইন বুকিং এর ব্যবস্থা করা হয়েছে। নিখরচায় বিশ্বভারতীর জন্য একটি করে দিয়েছে আইআইটি খড়্গপুর।

এবার ৭ পৌষ অর্থাৎ ২৪ ডিসেম্বর মেলা শুরু হচ্ছে। চলবে চারদিন। পৌষমেলায় কুটির শিল্পকে অগ্রাধিকার দিতে পটচিত্র ও ডোকরা শিল্পীদের জন্য ৮৪ টি প্লট সম্পূর্ণ বিনামূল্যে দেবে বিশ্বভারতী। এবার মেলায় ছোট বড় সব মিলিয়ে মোট ১৫৪২ টি স্টল থাকছে। জায়গা অনুযায়ী প্রতি বর্গফুট এর ভাড়া ৫ টাকা থেকে একশো কুড়ি টাকা ধার্য করা হচ্ছে। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের পড়ুয়াদের জন্য ১৯ টি প্লট সংরক্ষিত রাখা হয়েছে।
মেলা শেষ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে যাতে ভাঙা মেলা না চলে, তার জন্য কড়া পদক্ষেপ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। মেলা শেষ হওয়ার চারদিনের মধ্যে কেউ যদি স্টল তুলে না নেন, তাহলে বুকিং-এর সময় যে সিকিউরিটি মানি নেওয়া হয়েছে, তা ফেরত দেওয়া হবে না। মেলায় পরিচ্ছন্নতা বজায় রাখতে শতাধিক শৌচাগার নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত নাগরিকত্ব সংশোধনী বিল, এবার সংসদের দুই কক্ষে

 

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...