Tuesday, March 31, 2026

আজ শুরু গানমেলা, কাল লোক সংস্কৃতি উৎসব

Date:

Share post:

৪ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে ‘বাংলা সঙ্গীতমেলা’, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। নজরুল মঞ্চ থেকে এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ছাড়াও বাংলাদেশের শিল্পীরা থাকবেন এই মেলায়। বিশিষ্ট সংগীতশিল্পীদের পুরস্কৃত করা হবে এই মঞ্চ থেকে।

কলকাতার শীতে অন্যতম আকর্ষণ গান মেলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আরও প্রাণ পেয়েছে এ মেলা। ৪ থেকে ১২ ডিসেম্বর ‘বাংলা সঙ্গীতমেলা’র পাশাপাশি ৫ থেকে ৮ ডিসেম্বর ‘বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব’ হবে এ বার। চারুকলা ভবন সংলগ্ন মুক্তমঞ্চে উপস্থিত থাকবেন বাংলার বহু লোকশিল্পী। সেখানে বাংলার সব শিল্পীদের সঙ্গে থাকছেন মুম্বইয়ের কুমার শানু, অভিজিৎরা। শহরের আরও দশটি জায়গায় চলবে এই মেলা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র অকাকুরা ভবন, মোহর কুঞ্জ, হেদুয়া পার্ক।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...