Tuesday, March 31, 2026

টাকা দিয়ে দলের পদ, তুমুল ক্ষোভ বিজেপির অন্দরে, বিক্ষোভ, পোস্টার

Date:

Share post:

বিজেপির অন্দরের ‘আদি-নব্য’ কোন্দলের জেরে তুমুল বিক্ষোভ এবার পথে নেমে এলো৷

টাকার বিনিময়ে দলের সাংগঠনিক পদ বিক্রি করার অভিযোগ উঠেছে বিজেপির অন্দরে৷ আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপির নজিরবিহীন গোষ্ঠীদ্বন্দ্ব৷ এমনকী সভাপতি বিমান ঘোষের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে বিজেপির বিভিন্ন মণ্ডলের নেতা ও কর্মীরা আরামবাগের জেলা কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান। বিমানের বিরুদ্ধে পোস্টারও ঝুলিয়ে দেওয়া হয়৷ স্লোগান দেওয়া হয়, ‘দুর্নীতিগ্রস্ত বিমান ঘোষ আরামবাগ থেকে দূর হটো!’ বিজেপির একাধিক মণ্ডলের অভিযোগ, বিমান ঘোষ মোটা টাকা নিয়ে বহু মণ্ডল কমিটির সভাপতি নিয়োগ করেছেন। এই প্রথম দলের পদাধিকারীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল আরামবাগ শহরে। ‘অভিযুক্ত’ বিমানের বিরুদ্ধে অভিযোগ,তিনি সবে অন্য দল থেকে বিজেপিতে এসে ‘মাতব্বরি’ করছেন৷ বিক্ষোভকারীদের দাবি, তাঁরা বিজেপির দীর্ঘদিনের কর্মী। কিন্তু তাঁদের বাদ দিয়ে সিপিএম এবং তৃণমূল থেকে আসা দুর্নীতিগ্রস্তদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তারকেশ্বরের বিজেপি নেতা সুকুমার খাঁড়া বিক্ষোভে সামিল হয়ে বলেন, ‘আমি তারকেশ্বরে গত 36 বছর ধরে বিজেপি করছি। সিপিএমের বিরুদ্ধে অনেক লড়াই করেছি। ওরা বোমা মেরে আমার চোখ অন্ধ করে দিয়েছিল। বিমান এই সবে দলে এসেছে। যারা একসময় বিজেপির বিরুদ্ধে হামলা চালিয়েছে, তারাই আজ দলে গুরুত্ব পাচ্ছে!’ যদিও এসব অভিযোগ মানতে চাননি বিমান ঘোষ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...