Tuesday, March 31, 2026

‘রাজ্যের সেরা’ হওয়ার দৌড়ে বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ

Date:

Share post:

কলেজ লেভেল পার করে ডিভিশন লেভেল। দুরন্ত গতিতে ছুটছে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত যুব সংসদ(ইয়ুথ পার্লামেন্ট) প্রতিযোগিতায় ডিভিশন লেভেল পার করে রাজ্যের সেরা হওয়ার দৌড়ে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। বাঁকুড়া জেলার মধ্যে সারদামণি কলেজই এই প্রথমবার এই কৃতিত্ব অধিকার করেছে। যা বাঁকুড়াবাসীদের এক গর্ব বলাই চলে।

জেলাস্তরের প্রতিযোগিতায় ‘জেলার সেরা’ হয়ে সারদামণি কলেজ অংশ নেয় ডিভিশন লেভেলে। সেখানে বাঁকুড়া জেলা ছাড়া অংশ নিয়েছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা। ডিভিশন লেভেলের সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে কলেজের ছাত্রীরা। পাশাপাশি তাৎক্ষণিক বক্তৃতা ও বিরোধী দলনেত্রী এই দুই বিভাগেই পাঁচ জেলার মধ্যে প্রথম হয় এই কলেজেরই ইংরাজী বিভাগের ছাত্রী দ্বীপানীতা মুখার্জী।

এবার লক্ষ্য রাজ্যস্তরের স্বীকৃতি। সেই লক্ষ্যেই জানুয়ারিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। সেখানেও বাজিমাত করতে চান কলেজের ছাত্রীরা। চলছে পুরোদমে প্রস্তুতি, পরিশ্রম ও অনুশীলন। পুরো কর্মকান্ডের পিছনে রয়েছেন কলেজেরই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. প্রিয়াঙ্কা ব্যানার্জী । ওনার উৎসাহেই কলেজের মেয়েরা এই কৃতিত্বের অধিকারী হয়েছে। আগামী দিনে অর্থাৎ জানুয়ারিতে রাজ্যস্তরে প্রথম হওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। কলেজের প্রিন্সিপাল ড. সিদ্ধার্থ গুপ্ত ছাত্রীদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...