Wednesday, March 4, 2026

সোমবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

Date:

Share post:

সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলেন ডানলপ থেকে শ্যামবাজার গামী প্রায় 27টা রুটের বাস মালিকরা। টালা ব্রিজে বাস চলাচল নিয়ন্ত্রণের জেরে দীর্ঘদিন ধরেই বাস মালিক সংগঠনের সঙ্গে সমস্যা চলছে রাজ্য সরকারের। ঘুরপথে বাস চালাতে গিয়ে তাঁদের লোকশান হচ্ছে বলে বারবার অভিযোগ তুলেছেন বাস মালিকরা। অনেক রুটের বাস চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন। সরকারি হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় কি না সেদিকেই তাকিয়ে যাত্রীরা। অন্যথায় কাজের দিনে নাকাল হতে হবে তাঁদের।

spot_img

Related articles

ভোটার তালিকা থেকে নাম বাদ! মানসিক আঘাতে ৮ মৃত্যু, শোকের ছায়া ডেবরা-ভাঙড়ে 

ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের দুই প্রান্তে উঠে এল মর্মান্তিক ছবি। প্রশাসনিক...

শরীরের মধ্যে লোকেশন ট্র্যাকিং চিপ! খামেনেই নিকেশে ফিল্মি কায়দা আমেরিকার, ধন্দ

প্রভূত নিরাপত্তা ও গোপণীয়তার মধ্যে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে এত সহজে কীভাবে মেরে ফেলল ইজরায়েল। বিশ্বজুড়ে...

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে চড়া সুর ট্রাম্পের গলায়

  মার্কিন যুক্তরাষ্ট্র- ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে ইরানের(Iran) । এই যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার দুনিয়াতেও। আগামী কয়েক মাস...

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...