Tuesday, March 31, 2026

পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে এ কী প্রতিক্রিয়া দিলেন নির্মলা!

Date:

Share post:

সারাদেশ যখন পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তোলপাড়। লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা যখন কোণঠাসা, তখন তার জবাব দিতে গিয়ে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বৃহস্পতিবার, লোকসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি পেঁয়াজ, রসুন বেশি খাই না। আমি এমন একটা পরিবার থেকে আসি যেখানে পেঁয়াজ, রসুন বেশি খাওয়া হয় না।” পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী এহেন মন্তব্যে হতবাক বিরোধীরা। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে খান না বলে কি পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কোনও পদক্ষেপ করবে না কেন্দ্র?

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বলতে উঠে এদিন নির্মলা জানান, কেন্দ্র পেঁয়াজের দাম কমাতে সমস্ত রকমের চেষ্টা করছে। বন্ধ করা হয়েছে পেঁয়াজের রফতানিও।

অর্থমন্ত্রী জানান, ২০১৪ সাল থেকে তিনি এমন একটি মন্ত্রিগোষ্ঠীর সদস্য ছিলেন, যাঁরা পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও হ্রাসের উপর নজর রেখেছিল। সরকার পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সব রকম ভাবে সচেষ্ট বলে মন্তব্য করেন নির্মলা সীতারমণ। কিন্তু নিজেকে পেঁয়াজ খান না বলে করে অগ্নিমূল্য বাজারে আরও বিতর্ক ডেকে আনলেন বলে মত সকলের।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...