Sunday, April 5, 2026

এবার বক্সার নাবালিকাকে গণধর্ষণ, গুলি, জ্বালিয়ে দিল কনস্টেবল

Date:

Share post:

হায়দরাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিহারের বক্সার। নারকীয়, পৈশাচিক। নাবালিকাকে গণধর্ষণের প গুলি করে মারা হল। তারপর তাকে পুড়িয়ে দেওয়া হল। আর অভিযোগের তীর এবার রক্ষক পুলিশের বিরুদ্ধেই।

ঘটনা বিহারের বক্সারের ইটারিতে। এই থানারই দুই কনস্টেবল এই পৈশাচিক কাজে যুক্ত। দু’জনের একজনকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে ওই নাবালিকাকে ঘর থেকে তুলে নিয়ে আসে ওই দুই পুলিশ কনস্টেবল। তারপর টানা দু ঘন্টা ধরে তাকে নারকীয়ভাবে ধর্ষণ করা হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য প্রথমে তাকে গুলি করে খুন করে। আরও নিশ্চিত হতে জ্বালিয়ে দেওয়া হয়। এলাকার ক্ষুব্ধ মানুষ ঘেরাও করে থানা। অবিলম্বে দুই কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। আওয়াজ উঠেছে ফাঁসির। ওই নাবালিকার পরিচয় জানা যায়নি।

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...