Monday, June 15, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় খুন বধূ?

Date:

Share post:

বৌদির সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করাতে মহিলাকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কচুয়া সুকান্ত সরণী এলাকায়। মৃতার পরিবার সূত্রে খবর, ৬ বছর আগে অশোকনগরের শঙ্কু দে-র সঙ্গে বিয়ে হয় লিপিকার। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। লিপিকার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পরেই স্বামীর সঙ্গে তাঁর বৌদির সম্পর্কের কথা জানতে পারেন ওই বধূ। এনিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। প্রতিবাদ করলে লিপিকাকে মারধর করা হত বলেও অভিযোগ।

মাস খানেক আগে অশান্তি চরম আকার নিলে, লিপিকার দিদি ও তাঁর স্বামী সেখানে যান। শঙ্কুর পরিবারের তরফ থেকে, তাঁদের অপমান করা হয়। এমনকী, বাড়ির পোষা কুকুর লেলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে লিপিকার দিদি আত্মহত্যা করেন বলে অভিযোগ।

তার এক দেড় মাসের মধ্যেই মৃত্যু হল লিপিকারও। শঙ্কু দে সহ পরিবারের চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। গ্রেফতার হন শঙ্কু দে। বাকিরা পলাতক। লিপিকার দেহ ময়নাতদন্তের জন্য বারাসতে পাঠানো হয়েছে।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...