Sunday, June 14, 2026

নির্ভয়া-দোষী’-র করুণার আবেদন খারিজ করুন রাষ্ট্রপতি, দিল্লি সরকারের সুপারিশ

Date:

Share post:

তেলেঙ্গানা-এনকাউন্টারের পর আর এক চমক !

নির্ভয়া-কাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীর করুণার আবেদন প্রত্যাখ্যান করুন রাষ্ট্রপতি৷ স্পষ্টভাষায় রাষ্ট্রপতির কাছে এই সুপারিশ করেছে দিল্লির সরকার।

2012 সালের ডিসেম্বরে দিল্লির নির্ভয়া-গণধর্ষণ ও হত্যা মামলায় 4 অভিযুক্তকে আগেই দোষী চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও আর এক নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয় এবং তাঁর অল্প বয়সের জন্য প্রযোজ্য আইনের আওতায় মুক্তি দেওয়া হয়। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে বিনয় শর্মা নামে এক অপরাধী রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার জন্যে আবেদন করেন। অন্য এক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করেছিলো। চতুর্থ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযুক্ত অক্ষয় কুমার সিং সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন করেনি। নির্ভয়ার গণধর্ষণে ওই অভিযুক্তের করুণার আবেদন এমন এক সময়ে এসেছে যখন হায়দরাবাদের গণধর্ষণ করে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লি সরকার রাষ্ট্রপতি কোবিন্দের কাছে দায়ের করা আবেদনটি প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করেছে। সরকারের তরফে এ ধরনের সুপারিশ নজিরবিহীন ৷

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...