Wednesday, April 1, 2026

এনকাউন্টার নিয়ে উল্টো মতও আছে

Date:

Share post:

পুলিসি এনকাউন্টার কি ধর্ষণের মত ঘৃণ্য অপরাধ কমাতে পারবে ? হায়দরাবাদে ধর্ষকদের এনকাউন্টারে মেরে ফেলার খবরে পুলিসি তৎপরতায় আমজনতা খুশি হলেও ভিন্ন স্বরও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

কংগ্রেস সাংসদ তথা পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম বলেছেন, ধর্ষণের মত অপরাধে দ্রুত বিচারের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু তার জন্য এনকাউন্টারের নামে আরেকটি হত্যাকান্ডকে সমর্থন করা যায় না। আইন হাতে তুলে নেওয়া কোনও অবস্থাতেই সঠিক পথ নয়।

সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী বৃন্দা গ্রোভার এনকাউন্টারের কড়া সমালোচনা করে বলেছেন, এই পদ্ধতি বৈধতা পেয়ে গেলে তা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে বড় প্রতিবন্ধক হবে। বিচার পাওয়ার অধিকার সবার আছে। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগেই কেন পুলিস হত্যাকান্ড চালালো?

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী তথা মানবাধিকার কর্মী করুণা নন্দী বলেছেন, আদালতে দোষী প্রমাণ হওয়ার আগেই চারজনকে মেরে ফেলা খুবই সন্দেহজনক। অন্য কাউকে আড়াল করতে এটা করা হয় নি তো? পরে যদি দেখা যায় দোষী অন্য কেউ, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং আরও অপরাধ সংঘটিত করছে তখন কী হবে?

Related articles

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...