Saturday, March 21, 2026

কোহলির ‘নোটবুক সেলিব্রেশন নিয়ে অমিতাভের মজার টুইট

Date:

Share post:

তিনি বিরাট কোহলি। ‘স্পোর্টসম্যান স্পিরিট’ কাকে বলে তার থেকেই বোধ হয় শিখতে হয়। জীবনের কোনও কথা খুব সহজে ভোলেন না ভারত অধিনায়ক। তাঁকে যদি কেউ টিটকিরি করে থাকেন বা সমালোচনা করে থাকেন তাহলে তো ভোলার প্রশ্নই ওঠে না। এ কথা হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আরও একবার শুক্রবার প্রমাণ করলেন ক্যাপ্টেন কোহলি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অপরাজিত 94 রান করার পর তাঁর সেলিব্রেশন ছিল দেখার মতো। বিভিন্ন মহলে তিনি প্রশংসিত হয়েছেন। তাঁর প্রশংসায় এবার মেতেছেন অমিতাভ বচ্চনও। তবে এই প্রশংসা একটু অন্যভাবে করেছেন শাহেনশাহ।

খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লক্ষ্যমাত্রা ছিল 208। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একের পর এক চার ছয় মারছিলেন বিরাট। এমনই একটি 6 মেরেছিলেন উইন্ডিজ ক্রিকেটার কেসরিক উইলিয়ামসনের বলে। তারপরেই বহুচর্চিত ‘নোটবুক’ সেলিব্রেশনে মেতে ওঠেন কিং কোহলি।

কিন্তু হঠাৎ এমন সেলিব্রেশন কেন? এই প্রশ্নে যখন সরগরম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি, ঠিক তখন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট জানান, ‘জামাইকায় আমাকে আউট করে উইলিয়ামসন এমন অঙ্গভঙ্গি করেছিল। তবে এটা নিয়ে বেশি কথা না হওয়াই ভাল। দিনের শেষে আমরা হাত মিলিয়ে মাঠ ছেড়েছি। কোনও দ্বন্দ্ব নেই। ক্রিকেট তো এটাই। নিজেকে সব সময় উজার করে দিতে হয়। তবে বিপক্ষ দলের ক্রিকেটারের প্রতি সম্মান প্রদর্শন সব থেকে বড় ব্যাপার।’

আর কোহলির প্রশংসা করে অমিতাভ বুদ্ধিদীপ্তভাবে টুইট করে লেখেন, ‘কতবার বলেছি বিরাটকে খোঁচা দিও না, দিও না, দিও না! কিন্তু তুমি আর শুনলে কোথায়। এবার চালান কেটে হাতে ধরিয়ে দিল বিরাট। দেখো, দেখো ওয়েস্ট ইন্ডিজের চেহারা দেখো। কত মার খেয়েছে ওরা! কত মার খেয়েছে!’ বিরাটের নোটবুক সেলিব্রেশনের ভিডিও এবং অমিতাভের টুইট সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

 

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...