Monday, March 23, 2026

“পাশে আছি”-উন্নাওয়ে আশ্বাস প্রিয়াঙ্কার

Date:

Share post:

বিপদের দিনে পাশে আছেন। উন্নাওয়ের মৃতা তরুণীর বাড়ি গিয়ে শনিবার এই আশ্বাস দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভদঢ়া। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, নির্যাতিতার পরিবারের সদস্যরা গত এক বছর ধরে হেনস্থার শিকার হচ্ছেন। কিন্তু পুলিশ-প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রিয়াঙ্কার মতে, অভিযুক্তদের সঙ্গে বিজেপির যোগাযোগ থাকায়, তাঁদের রক্ষা করা হচ্ছে। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্তরা। কেন ওই নির্যাতিতা তরুণীকে যথাযথ নিরাপত্তা দেওয়া হল না, সে বিষয়েও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। বিশেষ করে যখন কিছুদিন আগেই আর এক ধর্ষিতা আক্রান্ত হয়েছেন, তখন আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা কংগ্রেস নেত্রী। কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, উত্তর প্রদেশে অপরাধীদের স্থান হবে না। এখন মনে হচ্ছে এই রাজ্যে নারীদের স্থান হচ্ছে না।

পরে, নিজের টুইটার হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধি প্রশ্ন তোলেন, যে পুলিশ আধিকারিকরা ধর্ষিতার এফআইআর নিতে অস্বীকার করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য কী ব্যবস্থা নিয়েছে সরকার, সে বিষয়েও জানতে চান তিনি।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...