Sunday, May 10, 2026

কেন্দ্র আর্থিক সাহায্য না করলে ভারত থেকে ব্যবসা বন্ধের বার্তা ভোডাফোনের

Date:

Share post:

কেন্দ্র আর্থিক সাহায্য না করলে ভারত থেকে ব্যবসা বন্ধের বার্তা ভোডাফোনের। দীর্ঘ ১৪ বছর ধরে চলা একটি মামলায় টেলিকম সংস্থাগুলিকে লাইসেন্স ও স্পেকট্রাম ব্যবহারের ফি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেন্দ্রের পক্ষে গিয়েছে। যার জেরে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া-সহ দেশের আটটি সংস্থার থেকে কেন্দ্রের বকেয়া প্রাপ্য দাঁড়িয়েছে ₹৯২,৬৪১ কোটি ৷ এর মধ্যে অর্ধেক সুদ এবং জরিমানা। তিন মাসের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে এই বকেয়া মিটিয়ে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট তার ২৪ অক্টোবরের রায়ে জানিয়ে দিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার দাবি, এই বিপুল দায় মেটানোর ক্ষেত্রে কেন্দ্র ত্রাণ না-দিলে, বন্ধ করতে হবে সংস্থা। যা শুনে আঁতকে উঠেছেন ভোডাফোনের গ্রাহকেরা। প্রশ্ন উঠেছে, বাজারে ছড়ানো জল্পনা সত্যি করে শেষে কী তা হলে সত্যিই ঝাঁপ পড়তে চলেছে এই সংস্থার? বিশেষত টেলিকম শিল্প বারবার ত্রাণের দাবি জানানো সত্ত্বেও যেহেতু সেই প্রসঙ্গে এখনও একটা শব্দ খরচ করেনি সরকারি শিবিরের কেউ।

এদিন কুমার মঙ্গলম বিড়লা বলেন, ‘টেলিকম ক্ষেত্র গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছে। এটি একটি স্ট্যাটিজিক ক্ষেত্র। সরকার প্রকাশ্যেই জানিয়েছে, তারা চায় টেলিকম ক্ষেত্রে তিনটি বেসরকারি সংস্থা এবং একটি সরকারি সংস্থা থাকুক। যে কারণে আমরা সরকারের থেকে আরও বেশি সঞ্জিবনী প্যাকেজের প্রত্যাশা করছি। আর তা না হলে ভোডাফোন-আইডিয়ার দরজায় তালা পড়বে বলে আমার ধারনা।’

আরও পড়ুন-“পাশে আছি”-উন্নাওয়ে আশ্বাস প্রিয়াঙ্কার

 

Related articles

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...