Wednesday, June 17, 2026

‘ভুল’ বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, জানাল কলকাতা পুলিশ

Date:

Share post:

‘ভুল’ বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, জানাল কলকাতা পুলিশ। কয়েকদিন ধরেই একটি খবর ঘুরছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। ‘রাস্তায় কোনও মহিলা সমস্যায় পড়লে পুলিশের দুটি হেল্পলাইনে যোগাযোগের কথা বলা হচ্ছে’। এই খবর কলকাতা পুলিশের কাছে পৌঁছতেই পালটা বার্তা দিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের তরফ থেকে জানান হয়েছে, ‘যে পোস্টটি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটি সম্পুর্ণ ‘ভুল’ একটি তথ্য। কলকাতা পুলিশ এই রকম জাতীয় কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা চালু করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই বার্তাটি ভুল। তবে, যে কোনও জায়গায় – যে কোনও সময় যে কোনও সময় তাৎক্ষণিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কলকাতা পুলিশ দাঁড়িয়ে আছে। ১০০ ডায়াল করুন।’

কলকাতা পুলিশ আরও জানিয়েছে, ‘ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যেই নম্বরটি ঘুরছে সেটি আসলে লুধিয়ানা পুলিশ কনট্রোল রুমের নম্বর। তবে দয়া করে কলকাতা পুলিশকে জরুরি অবস্থা রিপোর্ট করতে ১০০ ডায়াল করুন। আপনি আপনার স্মার্টফোনে কলকাতা পুলিশ বন্ধু নাগরিক অ্যাপও ডাউনলোড করতে পারেন। এটিতে প্যানিক বোতাম রয়েছে যা জরুরি পরিস্থিতিতে পুলিশকে সতর্ক করতে ব্যবহার করা যেতে পারে।’

আরও পড়ুন-উত্তরবঙ্গের একাধিক বিমানবন্দর নবীকরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...