Saturday, June 27, 2026

রোনাল্ডোকে টপকে লা লিগায় হ্যাটট্রিকের রেকর্ড মেসির

Date:

Share post:

সদ্য ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কার্যত বয়কট করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এবার সেই রেষ কাটতে না কাটতেই ফের সিআর সেভেনকে টপকে গেলেন এলএম টেন। লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক হলেন তিনি।

তবে মেসির 35টি হ্যাটট্রিক লা লিগায় এসেছে 462টি ম্যাচ খেলে। কিন্তু রোনাল্ডো 34টি হ্যাটট্রিক করেছেন লা লিগায় মাত্র 288টি ম্যাচ খেলে। অর্থাৎ জুভেন্তাস তারকাকে টপকাতে বার্সা তারকা 174টি বেশি ম্যাচ খেলতে হয়েছে। তবে সে সব নিয়ে ভাবতে নারাজ মেসি ভক্তরা। রোনাল্ডোকে টপকেছেন তাঁদের পছন্দের এলএম টেন, তাতেই খুশি মেসি অনুরাগীরা।

শনিবার লা লিগায় আরসিভি মায়োরকার বিরুদ্ধে এই রেকর্ড করেন মেসি। ম্যাচের 17, 41 এবং একেবারে শেষলগ্নে 83 মিনিটে গোল করেন তিনি। যার জেরে 5-2 গোলে জিতে যায় বার্সেলোনা। বাকি দুটি গোল করেন গ্রিজম্যান ও লুই সুয়ারেজ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...