Sunday, June 28, 2026

সৌজন্যে ‘দিদিকে বলো’ কর্মসূচি, শিক্ষামন্ত্রীর কাছে দরবার করে প্রতিবন্ধী যুবকের চাকরি

Date:

Share post:

‘দিদিকে বলো’ কর্মসূচি। সেখানে এসেই চাকরি পেলেন বেহালার যুবক। সৌজন্যে অবশ্যই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে কার্যত বিহ্বল বেহালার সুরজিৎ।

বেহালার সরশুনার বাসিন্দা সুরজিৎ হালদার। বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকরি করতেন। স্ত্রী পুত্র এবং মা-বাবা রয়েছেন। কিন্তু গত সেপ্টেম্বর মাসে তার জীবনের গতিপথ পাল্টে গেল। গাড়ির ধাক্কায় জ্ঞান হারালেন রাস্তায়। হাসপাতালে যখন চিকিৎসকদের মুখোমুখি হলেন, তখন চিকিৎসকরা জানালেন, ডান পা বাদ দিতেই হবে। জীবনে নেমে এল অন্ধকার। সুরজিতের চোখে জল।

১২৮ নম্বর ওয়ার্ডে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানতে পেরে স্ত্রী সুস্মিতাকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে আসেন সুরজিৎ। তার জীবনের শেষ ক’মাসের অন্ধকার অধ্যায়ের কথা বলেন পার্থবাবুকে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। তারপর কেটেছে দিন দশ। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে পার্থবাবুর বাড়ির অফিস থেকে ফোন। শিক্ষামন্ত্রী সুরজিৎকে আসতে বললেন তাঁর বাড়িতে। বাড়িতে সস্ত্রীক আসার পর এক অভাবনীয় ঘটনা। শিক্ষা দফতরের গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র সুরজিতের হাতে নিজে তুলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেয়ে বিহ্বল সুরজিৎ। বললেন এমনও হতে পারে ভাবতে পারিনি। সারাজীবন কৃতজ্ঞ থাকব শিক্ষামন্ত্রীর কাছে। ‘দিদিকে বলো’ কর্মসূচির হাত ধরে আমাকে নবজীবন দিল শিক্ষামন্ত্রী।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...