Sunday, June 28, 2026

কৈলাশকে সরিয়ে রাজ্য বিজেপির দায়িত্বে রাও!

Date:

Share post:

বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কৈলাশ বিজয়বর্গীকে। দায়িত্ব নিচ্ছেন পি মুরলিধর রাও। দক্ষিণের এই নেতা আগামী ২৬ডিসেম্বরের পর দায়িত্ব নেবেন বলে খবর। তবে বিজেপির একটি লবি থেকে কৈলাশকে রেখে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। কারণ সেই গোষ্ঠীর নেতার সঙ্গে কৈলাশের সম্পর্ক বেশ ভাল। যদিও মূল স্রোতের বিজেপি নেতাদের এ নিয়ে বিশেষ একটা ‘টেনশন’ নেই। একইসঙ্গে সরানো হবে অরবিন্দ মেননকে। তিনি অসুস্থ। তাঁর কাজেও দিল্লি নেতৃত্ব খুশি নয়। রাও তাঁর কাজের সুবিধার জন্য একজন সহকারী চাইবেন। নিশ্চিতভাবে এই সহকারী মেনন হবেন না। তাঁর নিজের পছন্দের কেউ হবেন।

বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সঙ্ঘের হয়ে কাজ শুরু করেছিলেন। পরে বিজেপির হয়ে তেলেঙ্গানায় কাজ করেন। এতদিন তিনি দক্ষিণেই সীমাবদ্ধ ছিলেন। দায়িত্ব পেলে প্রথম তাঁর রাজ্যের বাইরে বেরোবেন। কড়া ধাঁচের নেতা। অল্প কথা বলেন। সবচেয়ে বিজেপির মধ্যে যেটার অভাব, সংবাদ মাধ্যমকে ব্যবহার করার কৌশল তিনি বেশ ভাল মতো জানেন। ফলে রাওয়ের আগমণে বিজেপিতে কারও কারও কপাল যে পুড়তে চলেছে, তা এখনই বলে।দেওয়া যায়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...