Tuesday, May 12, 2026

ফের দোহা ডায়মন্ড লিগে পারফর্ম করবেন নীরজ চোপড়া

Date:

Share post:

বর্তমান অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আগামী ১০ মে মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগ সিরিজের দোহা লেগ থেকে তার মরসুম শুরু করবেন। ২৬ বছর বয়সী চোপড়া, গত বছর চিনের হ্যাংঝোতে এশিয়ান গেমসে সোনা জয় করে তার আগের মরসুম শেষ করেছিলেন। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ দোহা ডায়মন্ড লিগে পারফর্ম করবেন। তারপর দেশে ফিরে আসবেন। তারপর ভারতের ঘরোয়া ইভেন্টে অংশ নেবেন। দীর্ঘ তিন বছর পর ভারতের মাটিতে জাতীয় ফেডারেশন কাপে অংশ নিতে চলেছেন পানিপথের ছেলে নীরজ।

ভুবনেশ্বরে ১২ থেকে ১৫ মে অনুষ্ঠিত হবে জাতীয় ফেডারেশন কাপ। তিন বছর পর ভারতের মাটিতে ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন নীরজ। আসন্ন ন্যাশানাল ফেড কাপে নীরজ চোপড়ার সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে কিশোর কুমার জেনাকেও। হানঝাউ এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন নীরজ। আর রুপো পেয়েছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনা।ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখা হয়েছে, ‘নথিভুক্ত অ্যাথলিটদের তালিকা অনুযায়ী নীরজ চোপড়া ও কিশোর কুমার জেনা ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন, যা ১২ মে থেকে ভুবনেশ্বরে শুরু হবে।’

নীরজ চোপড়ার কোচ ক্লাউস বার্টোনিটজ জানিয়েছেন, ভুবনেশ্বরে হতে চলা ফেডারেশন কাপে খেলবেন ভারতের সোনার ছেলে।২০২১ সালের ১৭ মার্চ শেষ বার জাতীয় ফেডারেশন কাপে অংশ নিয়েছিলেন নীরজ চোপড়া। সেখানে তিনি ৮৭.৮০ মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন। টোকিও অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি ২০২২ সালে ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। ২০২৩ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ডায়মন্ড লিগের তিনটি লেগে জিতেছিলেন তিনি। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন নীরজ।
তিনি বলেছেন, এই বছর, আমার ব্যক্তিগত লক্ষ্য হল আমার অলিম্পিক খেতাব রক্ষা করা, কিন্তু ৯০ মিটার বাধা ভাঙাও আমার কাছে অনেক অর্থবহ হবে। দোহা আমার মরসুমকে শুরু করার জন্য একটি নিখুঁত সুযোগ।




Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...