Sunday, June 28, 2026

বিধাননগরের মাঠে বাইচুং ভুটিয়ার কাছে অনুশীলন করলেন অভিনেতা দেব, কেন জানেন?

Date:

Share post:

বাঙালির রক্তে ফুটবল, তাই সব খেলার সেরা বাঙালির ফুটবল। সে কথা ফের মনে করিয়ে দিতে এবার তৈরি হচ্ছে বাংলা ছবি ‘গোলন্দাজ’। মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তথা সাংসদ দেব। বাঙালি হিসাবে প্রথম ফুটবলে পা রেখেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। অথচ তার কথা ফুটবলপ্রেমীরা আমাদের অনেকের কাছেই অজানা। সেই অজানা কাহিনী তুলে ধরা হবে এই ছবিতে। ছবিটিতে যাতে কোনও ফাঁক না থাকে, অভিনেতা দেব তাই দিনে কমপক্ষে ৫ ঘণ্টা ফুটবল অনুশীলন করছেন। রবিবার বিধাননগর কমিশনারেটের আকাদেমির মাঠে তাঁকে অনুশীলন করালেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। এই ছবির চিত্রনাট্যকার দুলাল দে জানিয়েছেন, জানুয়ারি মাসেই নতুন বছরে শুরু হবে ছবির শুটিং। দেখে নিন আজকে দেবের সেই অনুশীলনের এক ঝলক।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...