Friday, June 26, 2026

প্রচারেও মন পড়েছিল সুপ্রিম-রায়ের দিকে: চাকরি বাতিল ইস্যুতে বিজেপিকে নিশানা মমতার

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল ২৫৭৫৩ জনের চাকরি রায়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। মঙ্গলবার, এই রায়ের পরেই শীর্ষ আদালতকে আন্তরিক শ্রদ্ধা জানান তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, হুগলিতে (Hoogli) জোড়া সভা থেকে এই বিষয় নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। একই সঙ্গে জানান, প্রচারের কাজে ব্যস্ত থাকলেও তাঁর মন পড়েছিল সুপ্রিম কোর্টের শুনানিতে।

এদিন সভামঞ্চ থেকে মমতা (Mamata Banerjee) বলেন, “গতকালআমি যখন দুর্গাপুরে ছিলাম, মনটা পড়েছিল সুপ্রিম কোর্টের রায়ের দিকে। যখন সুপ্রিম কোর্ট এই চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিল, তখনই আমার মনটা ভরে গিয়েছিল। রায় শুনে মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল। এরা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়। এরা মানুষ নয়, দানব।”

এরপরেই চাকরি বাতিল ইস্যুতে বিজেপি নিশানা করেন মমতা। বলেন, “বিজেপি (BJP) চাকরিখেকো বাঘ। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। বেতন ফেরত দিতে বলল। আমি সে দিন থেকে বলেছিলাম, চিন্তা করবেন না। পাশে আছি।” তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ”এরা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়। এরা মানুষ নয়, দানব।’’




Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...