Saturday, April 4, 2026

রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে ঢুকে পড়লেন সর্পরাজ!

Date:

Share post:

ম্যাচ চলাকালীন নাকি মাঠে ঢুকে পড়ল সাপ? এমনটাও সত্যি সত্যি হয়? হ্যাঁ, হয়। চলতি মরশুমে অন্তত রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ তো তাই বলছে। এই ঘটনা নিছক একটা ঘটনা, নাকি পুরোটাই ম্যানেজমেন্টের অপেশাদারিত্ব, তা নিয়ে আলোচনা-পর্যালোচনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে প্রথম শ্রেণীর ক্রিকেটে সকলের নজর কেড়েছে এই সাপটিই।

সোমবার বিজয়ওয়াড়ায় মরশুমের প্রথম রনজি ট্রফি ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হয়েছিল বিদর্ভ।  আর সেখানেই হঠাৎ আগমন হয় সর্পরাজের। তাঁকে দেখেই ক্রিকেটাররা রীতিমতো তটস্থ। বেশ কিছুক্ষণ নাগদেবতা মাঠের মধ্যে বিচরণ করেন। কিন্তু সেদিকে প্রথমে হুঁশই ছিল না আয়োজকদের। বেশ কিছুক্ষণ পরেই টনক নড়ে তাঁদের। তারপর মাঠকর্মীরা সেই সাপটিকে মাঠ থেকে বের করে দেন। তবে ততক্ষণে কিছুটা সময় নষ্ট হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের কিছুটা পরেই খেলা শুরু হয়।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...