Saturday, April 4, 2026

স্মার্ট ফোন কিনলে পেঁয়াজ ফ্রি! পোস্টার দেখেই দোকানে ভিড়

Date:

Share post:

পেঁয়াজের দাম আকাশছোঁয়া। স্যোশাল মিডিয়ার তা নিয়ে মিমের অন্ত নেই। এই পরিস্থিতিতে বুদ্ধি করে নিজের মোবাইলের বিক্রি বাড়িয়ে নিচ্ছেন তামিলনাড়ুর এক মোবাইল বিক্রেতা। তাঁর দোকান থেকে স্মার্টফোন কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি। পট্টুকোট্টায়ের থালায়ারি স্ট্রিটের এক দোকানে মিলছে এই অফার। রীতিমতো দোকানের বাইরে পোস্টার সাঁটা হয়েছে।

সারাভানা কুমার নামে ওই ব্যবসায়ী ৮ বছর ধরে দোকানটি চালাচ্ছেন। প্রতিদিন সাকুল্যে গড়ে ২টি করে মোবাইল বিক্রি হত থাকে তাঁর দোকান থেকে। কিন্তু এই অফারের পর থেকে রোজ ৮টি করে মোবাইল ফোন বিক্রি হচ্ছে বলে দাবি সারাভানার। বাজারে পেঁয়াজ কিনতে আমজনতার নাভিশ্বাস উঠলেও, এই দাম বৃদ্ধিতে খোশ মেজাজেই আছেন ওই ব্যবসায়ী। একেই বোধহয় বলে, “কারও পৌষ মাস, কারও…”।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...