Saturday, June 13, 2026

বৃহত্তম ঝুলন্ত ফুটব্রিজ তৈরি হতে চলেছে কলকাতায়

Date:

Share post:

কলকাতায় তৈরি হতে চলেছে বৃহত্তম ঝুলন্ত ফুট ওভারব্রিজ। বৃহত্তম ঝুলন্ত ফুট ব্রিজটি জুড়তে চলেছে শিয়ালদহ এবং আর আহমেদ ডেন্টাল কলেজের দুই বিল্ডিংকে। ফুট ব্রিজটির নকশা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি। প্রস্তাব ডেন্টাল কলেজের। ব্রিজটি হবে ৫১ মিটার দীর্ঘ। যাতায়াত করতে পারবেন সকলেই। এড়ানো যেতে পারে দুর্ঘটনা। বিপজ্জনকভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন ডাক্তার থেকে রুগী এবং আরও সবাই।

গত কয়েক বছর ধরেই ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ একটি ওভার ব্রিজ তৈরি করার জন্য আবেদন জানান। কিন্তু তা এতদিন ধরে তা আটকে ছিল। শেষমেষ ডেন্টাল কলেজের ১০০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর ফুট ওভারব্রিজের শিল্যান্যাস হওয়ার কথা। প্রায় ৭ কোটি টাকা খরচে লিফ্ট, এস্কেলেটর সমন্বিত এই ফুটওভার ব্রিজ কলকাতার দীর্ঘতম ফুটওভারব্রিজ হতে চলেছে ৷ ডেন্টাল কলেজের কর্তৃপক্ষ মনে করছে, আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে এই ব্রিজ তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন-খড়্গপুরে দাঁড়িয়ে পাল্টা অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...