উত্তরপ্রদেশ SIR-এর 'সুফল', ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। সাধারণ মানুষ থেকে মন্ত্রী, সাংসদদের নাম যথেচ্ছভাবে বাদ চলে গিয়েছে ভোটার তালিকা থেকে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও হয়ে গিয়েছেন অ্যাডজুডিকেটেড। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে সেই ভুলভুলাইয়া এসআইআরের (SIR) সাক্ষী থাকলেন খোদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। আরও পড়ুন: আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা
Sponsored

এবার SIR-এ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানির। আমেঠির মেদান মাওয়াই গ্রামের বাসিন্দা তিনি। এই এলাকা থেকে ২০১৯- এর লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে পরাজিত করে সাংসদও হন তিনি। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম নেই স্মৃতির। আমেঠি জেলার জেলাশাসক সঞ্জয় চৌহান এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Sponsored

২০২২ সাল থেকে আমেঠিতে বাড়ি বানিয়ে তিনি পাকাপাকিভাবে থাকা শুরু করেন। ২০১৯ ও '২৪-এর লোকসভা এবং ২০২২ এর বিধানসভা নির্বাচনে সেখানে ভোট দেন স্মৃতি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে রহস্যজনকভাবে নাম না থাকায় প্রশ্ন উঠছে। আমেঠি জেলাশাসক সঞ্জয় চৌহান গৌরীগঞ্জ বিধানসভার রিটার্নিং অফিসার। তিনি জানিয়েছেন, "আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। প্রাক্তন মন্ত্রীর নাম তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়া বিস্ময়কর ঘটনা। কাদের ভুল তথা অনিয়মের ফলে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।" এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি সুধাংশু শুক্লা জানান যে, ইরানির নাম অন্তর্ভুক্ত করার জন্য একটি আবেদন জমা দেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে যথাযথ যাচাই-বাছাইয়ের পর নামটি যুক্ত করা হবে।
Sponsored

প্রসঙ্গত উত্তরপ্রদেশে SIR পর্ব শেষে নাম বাদ পড়়েছিল প্রায় ২ কোটি সাড়ে ৪ লক্ষ। তার দু'মাসের মধ্যেই মোট ভোটারের সংখ্যা বেড়ে ৪০ লক্ষ বেড়ে যায়। পঞ্চায়েত ভোটের আগে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নতুন করে ৪০ লক্ষ ভোটারের নাম উঠেছে। কিন্তু সেই ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
