Wednesday, March 25, 2026

তেলেঙ্গানা এনকাউন্টার: পুলিশের বিরুদ্ধে করা FIR-এর নথি তলব হাইকোর্টের

Date:

Share post:

তেলেঙ্গানা-এনকাউন্টার সংক্রান্ত মামলায় ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, আগামী বৃহস্পতিবারের মধ্যে এনকাউন্টারে যুক্ত থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধে করা FIR-এর নথি হাইকোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন৷ একইসঙ্গে এনকাউন্টারে নিহত ৪ জনের দেহ ১৩ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করার আদেশও জারি করেছেন৷ এদিকে ওই এনকাউন্টারের ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে তেলেঙ্গানা পুলিশ। SIT-এর নেতৃত্বে থাকবেন রচাকোন্ডার পুলিশ কমিশনার মহেশ ভাগবত।

এনকাউন্টারের ঘটনা পা রেখেছে দেশের শীর্ষ আদালতেও৷ এই পুলিশি ‘সংঘর্ষ’ বা এনকাউন্টারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা যাবে কি না, তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টে দু’টি জনস্বার্থ মামলা হয়েছে। সেগুলি শোনা হবে কি না, তা স্থির করতে বুধবার জরুরি শুনানি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে।
তেলেঙ্গানা হাইকোর্টের শুনানিতে প্রধান বিচারপতি আর এস চৌহানের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, দেহগুলি ১৩ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। মেহবুবনগরের জেলা হাসপাতাল থেকে দেহগুলিকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্সে আনতে হবে হায়দরাবাদের গান্ধী হাসপাতালে। একইসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছেন,এনকাউন্টারের সঙ্গে যুক্ত থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধে FIR হয়েছে কি না৷ বৃহস্পতিবারের মধ্যে পুলিশকর্মীদের বিরুদ্ধে করা FIR-এর নথি হাইকোর্টে জমা দিতে বলেছে বেঞ্চ। হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বি এস প্রসাদ জানান, সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত থাকা উচিত। এর পরেই বৃহস্পতিবার পর্যন্ত শুনানি স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। শুনানির পরেই ওই সংঘর্ষের তদন্তের জন্য একটি SIT গঠন করে তেলেঙ্গানা পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্র বনাম PUCL মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে সংঘর্ষের নিরপেক্ষ তদন্ত করবে। অন্য দিকে এই পুলিশি এনকাউন্টারের ঘটনা নিয়ে তেলেঙ্গানার পাশে দাঁড়িয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে জগন্মোহন রেড্ডি। তিনি বলেন, ‘‘যখন সিনেমায় নায়ক কাউকে এনকাউন্টারে হত্যা করেন তখন আমরা হাততালি দিই। যখন বাস্তবে কোনও সাহসী ব্যক্তি এ কাজ করেন তখন দিল্লি থেকে জাতীয় মানবাধিকার কমিশন দৌড়ে আসে।’’

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...