Friday, June 12, 2026

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

Date:

Share post:

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ পিকেট তৈরি করা হয়েছে। রঙিন উৎসবের দিন যাঁরা রাস্তায় বেরোবেন তাঁদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মহিলা সুরক্ষায় বিশেষ নজর কলকাতা পুলিশের। এদিন শহর জুড়ে ৩৯৮ টি জায়গায় পুলিশি পিকেট বসানো হচ্ছে(Police Pickets at 398 places)। মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তা যেমন খান্না মোড়, পার্ক-সার্কাস সেভেন পয়েন্ট, শ‍্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় বিশেষ পিকেটে থাকছেন ৬ জন করে পুলিশকর্মী।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানানো হয়েছে এদিন সকাল থেকে শহরে নজরদারিতে ৬২টি পিসিআর ভ্যান থাকবে। অলিগলিতে বাইকে করে টহল দেওয়া হবে। মহিলাদের জন্য পিংকবুথ এবং শাইনিং পেট্রলিং ভ্যান থাকছেও ২৪টি ঘাটে DMG দল থাকবে। বন্দর এলাকায় ৭২ টি পিকেট করা হচ্ছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ শহরতলিতে ৩৬ টি করে পুলিশ পিকেট থাকছে। রংয়ের দিন যদি কেউ কোনও সমস্যায় পড়েন, তাহলে পুলিশে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...