Wednesday, March 25, 2026

রামধনু দম্পতির সন্তান বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

Date:

Share post:

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা ম্যারিন মঙ্গলবার শপথ নিলেন। শপথ নিয়েই বললেন মানুষের জন্য কাজ করতে পারছি কিনা সেটাই বড় কথা।

১৯৮৫-র ১৬ নভেম্বর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সানার জন্ম। পুরো নাম সানা মিরেলা মারিন। ২০০৪-এ হাই স্কুল পেরোন। ২০০৭-এ স্নাতক, অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সে। ২৭-এ রাজনীতিতে প্রবেশ। সিটি কাউন্সিল সদস্য সাতাশেই। এরপর চেয়ারপার্সন। ২০১৪ সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ডেপুটি লিডার। পরের বছরই ৩০বছর বয়সে ফিনল্যান্ড পার্লামেন্টের সদস্য। 2019 এ দেশের পরিবহন ও যোগাযোগ দফতরের মন্ত্রী। আর ১০ ডিসেম্বর একেবারে প্রধানমন্ত্রী।

ম্যারিনের ব্যক্তিগত জীবন আকর্ষণীয়। যদিও নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখাই পছন্দ করেন তিনি। সমলিঙ্গের বাবা-মা। এলিজিবিটি পেরেন্টিংয়ের ফসল। এক্ষেত্রে একজন পুরুষ বা মহিলা একাই মানুষ করলেন শিশুকে। কিংবা পুরুষ-মহিলা জুটি যাঁদের একজন এলিজিবিটি মনস্ক। কোপেরেন্টিং, সারোগেসি, ডোনার ইন্সেমিনেশন, রেসিপ্রোক্যাল আইভিএফ-এর মাধ্যমে সন্তান লাভ করতে পারেন।

আর এই কারণেই নিজের শৈশব আড়ালে রাখতে চেয়েছেন ম্যারিন। বড় হয়েছেন মা আর তাঁর সঙ্গিনীর কাছে। পরিচয় দিতে গিয়ে বারবার নিজেকে গুটিয়ে নিয়েছেন।

এর আগে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন ইউক্রেনের ওলেক্সি হোন্সারুখ। ৩৫ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের বয়সও ৪০ পেরোয়নি। জেসিন্ডার মতো ম্যারিনও সদ্য মা হয়েছেন। ম্যারিনের মেয়ের বয়স সবে দুই।

ম্যারিন অবশ্য এখনও বিয়ে করেননি। লিভ ইন করছেন মার্কাস রাইক্কোনেনের সঙ্গে। ভবিষ্যতে বিয়ে তো করতেই পারেন।

Related articles

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...

কমিশনের নির্দেশে ৩৪ জন চিকিৎসক ভোটের ডিউটিতে, সরব কুণাল

ভোটের মরশুমে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে চরম বিপাকে স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital) একসঙ্গে ৩৪ জন...

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু...