Friday, June 19, 2026

কংগ্রেসকে কেন সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দল বললেন অমিত শাহ?

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিলের জবাবী বক্তৃতার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাধা দিয়ে কংগ্রেস সাংসদরা বলতে থাকেন, সাম্প্রদায়িক মনোভাব থেকেই বিলের মাধ্যমে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উল্টে কংগ্রেসকেই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেসের চেয়ে বেশি সাম্প্রদায়িক আর আছে নাকি? কেরালায় কংগ্রেসের জোট মুসলিম লিগের সঙ্গে আর মহারাষ্ট্রে কংগ্রেস জোট করেছে শিবসেনার সঙ্গে!

অমিত শাহের এই রাজনৈতিক আক্রমণে কিছুক্ষণের জন্য হতচকিত হয়ে পড়েন কংগ্রেস সাংসদরা। অন্যদিকে ট্রেজারি বেঞ্চে হাততালির ঝড় আর শেম শেম ধ্বনি।

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...