Wednesday, March 25, 2026

অসাংবিধানিক রাজ্যপাল, প্রতিবাদে রাজ্যসভা বয়কট তৃণমূলের

Date:

Share post:

রাজ্য বিধানসভার ইস্যু এবার উঠে এলো রাজ্যসভায়। রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যসভা বয়কট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে ডেকে পাঠাতে হবে রাজ্যপালকে। তাঁর অসাংবিধানিক আচরণের কৈফিয়ৎ চাইতে হবে কেন্দ্রকে।

মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল সাংসদরা অভিযোগ জানাতে থাকেন পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবিধানিক সংকট তৈরি করছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। সাংসদ সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, রাজভবনে পাঠানো এসসি-এসটি বিলটি রাজ্যপাল স্বাক্ষর করে ছাড়েননি। সাংসদদের অভিযোগ একইভাবে বেশকিছু বিল রাজ্যপাল আটকে রাখায় দুদিন বিধানসভার অধিবেশন বন্ধ রাখতে হয়। রাজ্যপাল কোনও সংশোধনী চাইলে জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে বিলটি আটকে রেখেছেন এবং বিধানসভার চালানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। তাই কেন্দ্রের উচিত তাঁকে ডেকে এই ঘটনার জবাব চাওয়া। উত্তেজিত সাংসদরা ওয়েলে নেমে আসেন। প্রতিবাদ জানাতে থাকেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, রাজ্যপালের বিষয়ে সংসদের আলোচনা করা যাবে না। তাঁদের নিজের আসনে ফিরে যেতে বলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরা প্রতিবাদ জারি রাখায় রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দিতে বলেন স্পিকার নাইডু। প্রতিবাদে সভা ত্যাগ করেন তৃণমূল সাংসদরা। সুখেন্দু শেখর রায় বলেন রাজ্যপাল সংবিধান না মেনে বিজেপি নেতার মতো আচরণ করছেন। এই জিনিস মেনে নেওয়া যায় না। আমাদের প্রতিবাদ বিধানসভা থেকে সংসদ, সব জায়গায় চলবে। এদিন বিধানসভাতে এই বিলের ইস্যুতে বেনজিরভাবে তৃণমূল বিধায়করা বিধানসভা কক্ষের বাইরে এসে প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন-কংগ্রেসকে কেন সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দল বললেন অমিত শাহ?

 

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...