Tuesday, March 31, 2026

ফের শনিবার গোটা কলকাতায় বন্ধ থাকবে জল

Date:

Share post:

ফের শনিবার গোটা কলকাতায় বন্ধ থাকবে জল। দক্ষিণ কলকাতার পরে এ বার উত্তর কলকাতার একটা বড় অংশে বন্ধ থাকবে জল। শুধু উত্তর কলকাতাই নয় গোটা কলকাতাতেই আগামী শনিবার বন্ধ থাকছে পানীয় জল। জল বন্ধ থাকবে উত্তর ও মধ্য কলকাতায়, দক্ষিণ ও শহরতলির কিছু অংশে। গার্ডেনরিচের পর টালা জলপ্রকল্পের একাধিক কাজের জন্য আগামী ১৪ ডিসেম্বর পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে খবর, শনিবার সকাল ১০টা থেকে বন্ধ থাকবে জল। কলকাতা পুরসভার টালা জল প্রকল্পের সঙ্গে সংযুক্ত পাইপলাইনের মেরামতি এবং বেশ কিছু জায়গায় নতুন ভালভ বসানোর জন্য রাত পর্যন্ত মিলবে না জল। ১৫ ডিসেম্বর জল পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, এই কাজের জন্য আগামী শনিবার মহম্মদ আলি পার্ক, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, জোড়াবাগান, অকল্যান্ড স্কোয়ার, বাগমারি, পার্ক সার্কাস, কনভেন্ট রোড কসবা, নিউ পার্ক, চাউলপট্টি এবং বুস্টার পাম্পিং স্টেশন এই সব এলাকার ওভারহেড রিজার্ভারের আওতাধীন এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে না। একইসঙ্গে, দক্ষিণ দমদম ও সল্টলেকে জল সরবরাহ করা হবে না। যার জেরে দক্ষিণ কলকাতার ৬৬-৬৯, ৭০-৭৪, ৮৩-৯১ নম্বর ওয়ার্ডে এবং বরো ১ থেকে ৭-এর সবক’টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। সোমবার পুরসভার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন-তিহাড়-জুড়ে চাঞ্চল্য, ডামি-তে ফাঁসির ট্রায়াল নির্ভয়া-সাজাপ্রাপ্তদের

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...