Saturday, June 20, 2026

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

Date:

Share post:

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup 2027)। ২০১১ সালের পরে এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ খেতাব অধরা টিম ইন্ডিয়ার।তবে সব থেকে বড় প্রশ্ন বিশ্বকাপে কি সুযোগ পাবেন বিরাট-রোহিত?

টেস্টে সাফল্য না পেলে সাদা বলে কোচ গম্ভীরের (Gautam Gambhir )সাফল্য অভূতপূর্ব। টি২০ বিশ্বকাপ জিতে কোচের হটসিট আরও মজবুত করলেন গম্ভীর(Gautam Gambhir )। সেইসঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনার কথাও জানালেন।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বিশ্বকাপের নীল নকশা ছকে ফেলতে চাইছেন গম্ভীর।   তাই আইপিএল  শেষেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিতে চায় ভারত। রোহিত-কোহলির কাছেও এটাই শেষ সুযোগ। এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন গৌতম গম্ভীর।

গম্ভীরের কথায়, “আইপিএল আর বিশ্বকাপের মধ্যে ২৫ থেকে ৩০টা ওয়ানডে খেলব। আজকাল এই ফরম্যাট সেভাবে খেলা হয় না। তাই যত তাড়াতাড়ি আমাদের পরিকল্পনা শুরু হবে, বিশ্বকাপে আমাদের তত লাভ।”

 

রো-কো’কে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে। আগামী আফগানিস্তান সিরিজে ফের তারা জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...