Saturday, March 14, 2026

বিজেপির পাশেই এডিএমকে, পরিষ্কার করলেন সাংসদ

Date:

Share post:

এডিএমকে যে নাগরিকত্ব বিল নিয়ে বিজেপিকেই ভোট দিতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল রাজ্যসভায় তাদের সাংসদের কথায়। দলের সাংসদ ভিজিলা সত্যনাথ। এদিন বিলকে সমর্থনের কথা জানিয়ে ভিজিলা বলেন, শ্রীলঙ্কা থেকে আগত তামিলদের কথা অবশ্যই সরকারকে ভাবতে হবে। আমি অনুরোধ করব সরকার সিএবিতে তাদের বিষয়টিও নিয়ে আসবে। তাদের নাগরিকত্বের নিশ্চয়তা দেবে। কারণ এর সঙ্গে রাজ্যের মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে।

নাগরিকত্ব বিলের আইডিয়া নাৎসিদের থেকে নেওয়া হয়েছে, তোপ ডেরেকের

“গণতন্ত্র ছেড়ে আমরা এখন স্বৈরতন্ত্রের দিকে চলেছি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়বস্তু নাৎসিদের কাছ থেকে নেওয়া হয়েছে৷ দেশের মধ্যেই দেশহারা হতে হবে ভারতের প্রকৃত নাগরিকদের”। বুধবার CAB বা নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যসভায় সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

এদিন রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশের পরই যথারীতি উত্তাল হয়ে ওঠে উচ্চকক্ষ। ডেরেক ও’ব্রায়েন বলেন, CAB ও NRC-র মতো পদক্ষেপে দেশের প্রকৃত নাগরিকরা নিশ্চিতভাবেই তাদের দেশ হারাবেন। অসমে NRC-র পাইলট প্রোজেক্টই বানচাল হয়ে গিয়েছে। তবুও কেন্দ্র বলছে দেশের অন্য ২৭ রাজ্যেও তা চালু করবে। অসমে ডিটেনশন শিবিরে যাদের আটকে রাখা হয়েছে তাদের ৬০ শতাংই হিন্দু। দেশে এখন সংখ্যাগুরু বনাম নীতিবোধের লড়াই।

আরও পড়ুন-বিজেপিকে সঞ্জয় রাউত : মনে রাখবেন হিন্দুত্বের স্কুলের আমরা হেডমাস্টার

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...