Friday, April 3, 2026

“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের তুলনায় রাজ্যে জিডিপি গ্রোথ অনেক ভালো। কর্মসংস্থানের ক্ষেত্রেও দেশের মধ্যে অনেক এগিয়ে আছে বাংলা। দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজ সহ একাধিক ক্ষেত্রে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গে। “এখানে বিনিয়োগ করুন, শিল্প গড়ুন” দিঘার বাণিজ্যিক সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধি ও শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর। বুধবার, দিঘায় শুরু হল ২দিনের বাণিজ্য সম্মেলন। আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মেলনে উপস্থিত অস্ট্রেলিয়া, জাপান, ভূটান, সহ ২০ টি দেশের প্রতিনিধিরা। রয়েছেন রাজ্য ও দেশের বিভিন্ন শিল্পপতি।

সম্মেলনের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় অনেক বড় কনভেনশন সেন্টার আছে। কিন্তু দিঘা অনেক উন্নতি করেছে। রেলপথ, সড়ক পথ ও জলপথের মাধ্যমে যোগাযোগ করা যায়। এখানে ব্রিজ তৈরি হচ্ছে। হবে পুরীর মতো জগন্নাথ মন্দির। তিনি জানান, দিঘায় ১৭৫ টা হোটেল আছে। তাজপুরে খুব তাড়াতাড়ি চালু হবে সমুদ্র বন্দর।

এরপরেই দেশের তুলনায় রাজ্যের বর্তমান পরিস্থিতি দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন মমতা। তিনি জানান, দেশের ব্যবসার লাইফলাইন বাংলা। স্বস্তির সঙ্গে রাজ্যে ব্যবসা করাটাই অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেন মমতা। বিনিয়োগের সুবিধার্থে জমি-নীতি তৈরি করা হয়েছে। পরিবহনের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে বাংলা। ইউরোপীয় দেশগুলির সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপন করার চেষ্টা হচ্ছে। দিঘায় স্থায়ী হেলপ্যাড তৈরি হয়েছে। মালদা, বালুরঘাটেও দ্রুত বিমান পরিষেবা চালু করা হবে। আগামী বছর ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...