Saturday, April 4, 2026

বিরাট-রাহুল-রোহিত বিক্রমে স্বপ্নভঙ্গ ক্যারিবিয়াদের

Date:

Share post:

ভারত- ২৪০/৩
ওয়েস্ট ইন্ডিজ- ১৭৩/৮

সিরিজ পকেটে পুরল বিরাট বাহিনী। যে রান ক্যারিবিয়ানদের সামনে খাড়া করেছিল, সেই জায়গা থেকে ম্যাচ না জেতাটাই বিস্ময়ের ব্যাপার। অন্যথা হয়নি। ভারত ম্যাচ ৬৭ রানে এবং সিরিজ জিতল ২-১-এ। তবে মাঝে কিছুটা হলেও প্রতিরোধ গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ড। কিন্তু রান রেট তখন ১৮-২০ তে ঘোরাফেরা করছে। ফলে চালাতেই হতো। আর চালাতে গিয়ে আউট হওয়াটা ছিল সময়ের ব্যাপার। বাকিটা ছিল নিয়ম রক্ষার। ১৭৩/৮-এ শেষ। ৬৭ রানে জয়। ভারতের ওপেনিং জুটি যেভাবে শুরু করেছিল, তাতে ২০ ওভারে ২৫০ পেরিয়ে যেত। রাহুল ৯১(৫৬), রোহিত ৭১(৩৪), কোহলি ৭০(২৯)। এই বাজারেও ব্যর্থ ব্যাটসম্যান ঋষভ পন্থ। বোলিংয়ে ভরসা সেই শামি। ২৫ রানে ২ উইকেট। ভুবি রান দিলেন, উইকেটও নিলেন ২টি। কুলদীপের সংগ্রহেও ২টি উইকেট। তবে আজকে ব্যাটংয়ে ঝড় তুলেছেন কোহলি। ঝড় এবং বিধ্বংসী, এই দুটি শব্দই তাঁর নামের পাশে বসতে পারে। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে একদিনের ম্যাচের সিরিজে নামার আগে ঋষভ পন্থকে বাইরে রাখা কার্যত নিশ্চিত হয়ে গেল। সামান্য আহত বিরাট ফিল্ডিংয়ে নামেননি। আর টসে হেরে প্রথমে ব্যাট করে জেতা যায়, প্রমাণ করল শামিরা। ম্যাচের সেরা হন রাহুল অন্যদিকে সিরিজ সেরার ট্রফি গেল কোহলির হাতেই।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...