Saturday, June 20, 2026

শুরু শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান, ধোনি-সাক্ষী থেকে হাজির বলিউড সেলিব্রিটিরা

Date:

Share post:

বিগত কয়েক দিন ধরেই শুরু হয়েছিল প্রাক বিবাহ অনুষ্ঠান, নক্ষত্র সমাবেশও হয়েছিল সঙ্গীত থেকে মেহেন্দি অনুষ্ঠানে। বৃহস্পতিবার থেকে শুরু হল শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) পুত্র অর্জুন(Arjun Tendulkar) এবং সানিয়ার বিবাহ অনুষ্ঠান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে অর্জুন((Arjun Tendulkar)-সানিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বলে সূত্রের খবর। লক্ষ্মীবারের সকাল থেকেই হাই প্রোফাইল এই বিবাহ অনুষ্ঠানে আসতে শুরু করেছেন অতিথিরা। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ধোনি-সাক্ষী।

অনুষ্ঠানে ঢোকার আগে চিত্র গ্রাহকদের অনুরোধে ছবিও তোলেন ধোনি সাক্ষী। মুকেশ-নীতা অম্বানি, ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, সস্ত্রীক ইরফান পাঠান, সুরেশ রায়না, রাহুল দ্রাবিড়, সকলকেই দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে এসেছেন। এমনকি বলিউডের সেলিব্রিটিরাও হাজির হয়েছেন অর্জুন সানিয়ার দ্বিতীয় ইনিংসের বোধনে। বচ্চন পরিবারের সদস্য়রাও উপস্থিত ছিলেন। অভিষেক-ঐশ্বর্যকে একসঙ্গে ঢুকতে দেখা গেল। অনেক দিন পর একসঙ্গে এলেন বচ্চন পরিবারের সদস্যরা।

শচীন-পুত্রের বিবাহ অনুষ্ঠানে বেশ কিছু কঠোর ‘নিয়ম-কানুন’ আছে বলে শোনা যাচ্ছে। কেউই উপহার নিয়ে যেতে পারবে না। শুধুমাত্র ফুলের তোড়া থাকতে পারে। আবার প্রত্যেক অভ্যাগতের জন্য আলাদা-আলাদা ‘কিউআর কোড’ থাকবে। যা দেখিয়ে অনুষ্ঠান-কক্ষে প্রবেশ করতে হবে। সূত্রের খবর অনুসারে, রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যেতে পারেন, একইসঙ্গে অতিথি তালিকায় আছেন নরেন্দ্র মোদি থেকে রাহুল গান্ধী সহ দেশের তাবড়ও সেলিব্রিটিরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...