Tuesday, April 7, 2026

পুলিশের জালে টলিউডের নায়ক! কারণটা অবাক করবে

Date:

Share post:

পুলিশের ফাঁদে ধরা দিলেন বাংলা ছবির এক উদীয়মান হিরো। কিন্তু কেন? কারণটা সত্যি অবাক করার মতো। টলিউডের নায়ক তিনটি বিশাল আকৃতির বিরল প্রজাতির তক্ষক পাচার করছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে ঠিক তখনই বন দফতরের অফিসাররা সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডে থেকে হাতেনাতে ধরে ফেলেন বাংলা ছবির নায়ক অভিজিৎ মণ্ডলকে। তার সঙ্গে আটক করা হয়েছে আরও দুই সঙ্গীকে।

ওয়াইল্ড লাইফ সূত্রে জানা গিয়েছে, আগে থেকে খবর পেয়ে সেখানে অপেক্ষা করছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের অফিসাররা।
করুণাময়ী বাসস্ট্যান্ডে ধৃত ৩ জন ব্যাগ নিয়ে বাস থেকে নামতেই সন্দেহ হয় তাঁদের। আর সেই ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩টি বড় আকারের তক্ষক। এরপরই গ্রেফতার করা হয় অভিজিৎ এবং তার দুই পার্টনার নিমাই মণ্ডল ও রতন গাইনকে। এদের সকলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা এলাকায়। ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত।

উল্লেখ্য, “নতুন সকাল’’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন ধৃত অভিজিৎ। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। কিন্তু তার আগেই নিজের নাম খারাপ করলেন এই উদীয়মান নায়ক।

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...